ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লা-৪ : হাসনাত আব্দুল্লার আসনে ভোট বর্জনের ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৯:০১:৩৬

কুমিল্লা-৪ : হাসনাত আব্দুল্লার আসনে ভোট বর্জনের ঘোষণা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটগ্রহণ চলাকালীনই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত জানান।

জসিম উদ্দীনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুরু থেকেই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা উত্তপ্ত ছিল বলে স্থানীয় রাজনৈতিক সূত্র জানিয়েছে।

লাইভে দেওয়া বক্তব্যে জসিম উদ্দীন বলেন, নির্বাচনী পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিনি ভোট প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সুষ্ঠু প্রতিযোগিতা করা সম্ভব নয়।

তার এই ঘোষণার পর আসনটি নিয়ে নতুন রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত