ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানকে নিয়ে, রিউমার স্ক্যানারের নতুন প্রতিবেদন
দেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা নতুন উচ্চতায় পৌঁছেছে—এমন চিত্র তুলে ধরেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে অন্তত ১৩৩টি গুজব ছড়ানো হয়েছে, যা যেকোনো ব্যক্তিকে লক্ষ্য করে প্রচারিত গুজবের মধ্যে সর্বোচ্চ।
দলগতভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপিকে নিয়ে সর্বাধিক ৩৬০টি গুজব শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে গুজবের প্রধান লক্ষ্যবস্তু হয়েছে দলটি।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গুজব ছড়ানোর হার বৃদ্ধি
রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে গুজব ও ভুয়া তথ্যের প্রবাহ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও দেশের অভ্যন্তরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে।
গুজবের লক্ষ্য—রাষ্ট্র, সরকার ও আন্দোলন সংশ্লিষ্ট দলগুলো
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু এবং চব্বিশের আন্দোলনে যুক্ত বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার শত শত ভুয়া তথ্য শনাক্ত করে যাচাইসহ তা প্রকাশ করেছে।
তথ্য সহিংসতা রোধে সচেতনতার আহ্বান
গবেষণায় দেখা যায়, অনলাইনে ভুয়া তথ্যের বিস্তার শুধু রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্ত করছে না, বরং রাষ্ট্রব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলছে। প্রতিষ্ঠানটি সবাইকে তথ্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?