ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ: হাসপাতালে ভর্তি ৪ জন

২০২৬ ফেব্রুয়ারি ১২ ০৮:৫১:৫১

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ: হাসপাতালে ভর্তি ৪ জন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত জুড়ে কয়েক দফা সংঘর্ষে অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর থেমে থেমে এসব সহিংসতা ছড়িয়ে পড়ে জাহাজমারা, নিঝুমদ্বীপ, চানন্দীসহ বিভিন্ন ইউনিয়নে।

সংঘর্ষের ঘটনায় মুখোমুখি ছিল ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের কর্মী এবং ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সমর্থকেরা। বিভিন্ন স্থানে উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং নির্বাচনী অফিসে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

আহতদের অবস্থা

ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান এজেন্ট মো. আলাউদ্দিন জানান,চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করে আহত করা হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ জানান, হান্নান মাসউদের সমর্থকদের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, আর কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দাবি, সোনাদিয়া ইউনিয়নে হান্নান মাসউদের নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন,চানন্দীর আহত জসিম উদ্দিনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তিনজন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তিনি জানান, পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং নির্বাচনের দিন পুরো এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে। সংঘর্ষ–সংক্রান্ত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত