ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজকের বাজারে সোনার ভরির দাম কত? নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:৪৪:০৩

আজকের বাজারে সোনার ভরির দাম কত? নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

দেশে আবারও বেড়েছে সোনার বাজারমূল্য। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি সোনার দাম বৃদ্ধি পেয়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আজ বুধবার (১১ ফেব্রুয়ারি)ও একই মূল্য বজায় রয়েছে।

সোনার সর্বশেষ দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা

২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা

১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

বাজুস জানিয়েছে, গহনা কেনার সময় ঘোষিত দামের সঙ্গে ৫% সরকারি ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন, কারুকাজ ও মান অনুযায়ী মজুরি বেশি বা কম হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত

রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান দাম—

২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা

২১ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা

১৮ ক্যারেট রুপা: ৫,১৯০ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩,৯০৭ টাকা

রুপার মূল্য স্থিতিশীল থাকলেও সোনার দামে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত