ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিয়ের আগে ফেশিয়াল নয় এই ৫ বিউটি ড্রিঙ্ক খেলেই ত্বক হবে ঝকঝকে

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৫:৪৯:৩৮

বিয়ের আগে ফেশিয়াল নয় এই ৫ বিউটি ড্রিঙ্ক খেলেই ত্বক হবে ঝকঝকে

সামনেই বিয়ে? তাহলে পার্লারে ঘণ্টার পর ঘণ্টা ফেশিয়াল করানোর পরিকল্পনা থাকলেও একটু থামুন। শুধু বাইরের রূপচর্চায় দীর্ঘদিন ত্বকের জেল্লা ধরে রাখা যায় না। বরং ত্বককে ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল করে তুললেই মিলবে আসল গ্লো।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বাজারচলতি প্রসাধনীতে থাকা রাসায়নিক অনেক সময় ত্বকের ক্ষতিও করতে পারে। তাই বিয়ের কয়েক মাস আগে থেকেই ডায়েটে জায়গা করে নেওয়া দরকার প্রাকৃতিক, ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কিছু পানীয়। এই ‘বিউটি ড্রিঙ্ক’গুলি ত্বক ডিটক্স করে, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং বলিরেখা ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।

জেনে নিন এমনই ৫টি কার্যকরী পানীয়ের রেসিপি—

১) এবিসি জুস

আপেল, বিট ও গাজরের মিশ্রণে তৈরি এই জুস অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। ভিটামিন এ, বি, সি, ই ও কে ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায়।যেভাবে খাবেন:১টি আপেল, অর্ধেক বিট ও ১টি গাজর ব্লেন্ড করে নিন। সামান্য লেবুর রস ও বিট নুন মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।

২) ডাবের জল ও চিয়া বীজের শরবত

ত্বক হাইড্রেটেড রাখতে ডাবের জলের জুড়ি মেলা ভার। তার সঙ্গে চিয়া বীজ মিশলে ত্বকের শুষ্কতা কমে।যেভাবে বানাবেন:১ গ্লাস ডাবের জলে ১ চামচ ভেজানো চিয়া বীজ মিশিয়ে উপরে পুদিনা পাতা ছড়িয়ে পান করুন।

৩) আমলকি ও অ্যালো ভেরা শট

এই পানীয় কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং বলিরেখা পড়া ধীর করে।যেভাবে খাবেন:২টি আমলকির রস, ২ চামচ অ্যালো ভেরা জেল ও ১ কাপ ঈষদুষ্ণ জল মিশিয়ে সামান্য বিট নুন দিয়ে পান করুন।

৪) শসা ও ধনেপাতার কুলিং জুস

ব্রণ, র‍্যাশ বা ত্বকের জ্বালাভাব কমাতে এই জুস খুবই কার্যকর।যেভাবে বানাবেন:১টি শসা, এক মুঠো ধনেপাতা বা পুদিনা পাতা ও সামান্য আদা ব্লেন্ড করে ছেঁকে নিন। লেবুর রস মিশিয়ে পান করুন।

৫) কেসর-বাদাম শরবত

ত্বকের কালচে ছোপ দূর করতে ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই পানীয়।যেভাবে বানাবেন:৫–৬টি ভেজানো কাঠবাদাম বেটে নিন। এক গ্লাস হালকা গরম দুধ বা নারকেলের দুধে কেসর ভিজিয়ে বাদাম বাটা মিশিয়ে পান করুন।

বিশেষজ্ঞদের মতে, বিয়ের অন্তত ২–৩ মাস আগে থেকে নিয়ম করে এই পানীয়গুলি খেলে ত্বকের স্বাভাবিক জেল্লা অনেকটাই বেড়ে যায়। সঙ্গে পর্যাপ্ত ঘুম ও জলপান করলে ফেশিয়াল ছাড়াই মিলতে পারে কাঙ্ক্ষিত ব্রাইডাল গ্লো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত