ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যেসব লক্ষণকে আমরা গুরুত্ব দিই না, সেগুলোই ফুসফুস ক্যান্সারের ইঙ্গিত

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:০৩:০২

যেসব লক্ষণকে আমরা গুরুত্ব দিই না, সেগুলোই ফুসফুস ক্যান্সারের ইঙ্গিত

প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। এই দিবসটির উদ্দেশ্য ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। চিকিৎসকদের মতে, ক্যান্সার সময়মতো শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব।

বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ফুসফুস ক্যান্সার। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, এই রোগের কিছু প্রাথমিক লক্ষণকে আমরা অনেক সময় সাধারণ শারীরিক সমস্যার সঙ্গে মিলিয়ে অবহেলা করে থাকি। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসা জটিল হয়ে ওঠে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ফুসফুস ক্যান্সারের সবচেয়ে সাধারণ ও প্রাথমিক লক্ষণ হলো দীর্ঘদিনের কাশি। শুরুতে এই কাশি হালকা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে এবং প্রায় প্রতিদিনই কাশি দেখা দেয়। অনেকেই একে সাধারণ সর্দি-কাশি ভেবে গুরুত্ব দেন না, যা পরবর্তীতে বড় বিপদের কারণ হতে পারে।

কাশির সঙ্গে রক্ত বের হওয়া আরেকটি মারাত্মক সতর্ক সংকেত। কফের সঙ্গে লালচে বা রক্তের ছাপ দেখা গেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এটি ফুসফুসে ক্যান্সার কোষ বৃদ্ধির ইঙ্গিত হতে পারে।

এ ছাড়া ফুসফুসে ক্যান্সার বাড়তে থাকলে শ্বাস নিতে কষ্ট হওয়া শুরু হয়। সামান্য হাঁটাচলা বা দৈনন্দিন কাজের মধ্যেই হাঁপ ধরে যাওয়া, বুক ভার লাগা কিংবা দম নিতে অসুবিধা হওয়া এই রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় কাশি দিলে বা এমনকি বিশ্রামের মধ্যেও বুকে ব্যথা অনুভূত হয়।

খিদে কমে যাওয়া ও অকারণে দ্রুত ওজন হ্রাস পাওয়াও ফুসফুস ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে পড়ে। খাবারের প্রতি অনীহা, আগের তুলনায় কম খাওয়া কিংবা অল্প সময়ের মধ্যে ওজন কমে যাওয়া কখনোই ভালো লক্ষণ নয়। প্রায় সব ধরনের ক্যান্সারেই এ ধরনের উপসর্গ দেখা যায়।

চিকিৎসকদের পরামর্শ, এসব লক্ষণের কোনোটি দীর্ঘদিন ধরে থাকলে তা অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত। সচেতনতা ও সময়মতো চিকিৎসাই ফুসফুস ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত