ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খালি পেটে আনারস খাওয়া কি উপকারী?

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ০৯:৪৪:৫৫

খালি পেটে আনারস খাওয়া কি উপকারী?

কৃষি বিজ্ঞানের উন্নতির ফলে এখন সারা বছরই বাজারে পাওয়া যায় টকস্বাদের রসালো ফল আনারস। অসংখ্য পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় বহুগুণ। তবে অনেকেই জানেন না—খালি পেটে আনারস খাওয়া কতটা উপকারী।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। এসব উপাদান শরীরের পুষ্টির ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখে।

খালি পেটে আনারস খাওয়া কি ভালো?

পুষ্টিবিদদের মতে, খালি পেটে সকালবেলা আনারস খেলে শরীর সহজে এর পুষ্টিগুণ শোষণ করতে পারে। এতে হজমশক্তি বাড়ে এবং শরীর দ্রুত সতেজ হয়। তবে নাশতার পর ফল হিসেবে আনারস খেলেও একই ধরনের উপকারিতা পাওয়া যায়।

স্বাস্থ্যগুণ

ভাইরাসজনিত ঠান্ডা, কাশি ও ঋতু পরিবর্তনের সময়ের জ্বর থেকে সুরক্ষা দেয়।

নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা ও ব্রংকাইটিসের বিকল্প চিকিৎসায় আনারসের রস কার্যকর।

আনারসে থাকা বেটা ক্যারোটিন চোখের জন্য উপকারী এবং ম্যাক্যুলার ডিগ্রেডেশন হওয়ার ঝুঁকি কমায় প্রায় ৩০ শতাংশ।

ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করে, যা ক্যানসার ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং দাঁত-মাড়ি ও হাড়কে মজবুত রাখে।

আনারসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা কমাতে সাহায্য করে।

ব্রণের সমস্যা কমাতেও কার্যকর।

বিশেষজ্ঞদের পরামর্শ

গরমের তীব্রতায় শরীরকে সতেজ, সবল ও রোগমুক্ত রাখতে আনারস একটি দারুণ ফল। নিয়মিত ডায়েট লিস্টে আনারস রাখলে ত্বকের জেল্লা বাড়ে এবং সার্বিক সুস্বাস্থ্য বজায় থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ