ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে যত রিয়াল বেতন বাড়ছে কর্মীদের
সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরত স্থানীয় কর্মীদের গড় বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদিদের গড় বেতন সম্মিলিতভাবে ৪৫ শতাংশেরও বেশি বেড়েছে, যা শ্রমবাজারের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেশটির সরকার। উল্টোদিকে এই পরিসংখ্যান প্রবাসীদের জন্য তেমন লাভজনক নয় বলেই মনে হচ্ছে।
শ্রমবাজারের অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদমন্ত্রী খালিদ আল-ফালিহ জানান, বর্তমানে বেসরকারি খাতে কর্মরত সৌদি নাগরিকের সংখ্যা প্রায় ২৪ লাখ ৮০ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা দেশটির কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সফল সৌদিকরণ বা লোকালাইজেশন নীতির প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
বেতন বৃদ্ধির পাশাপাশি সৌদি আরবে বেকারত্বের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিভিন্ন খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ায় আয়ের স্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং কর্মশক্তির টেকসই ভিত্তি আরও শক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি কর্মীদের দীর্ঘমেয়াদি চাকরি নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নের পথও প্রশস্ত করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক বেতন বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং বেকারত্ব হ্রাস সৌদি আরবকে একটি প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল শ্রমবাজার গড়ে তুলতে সহায়তা করছে। এর ফলে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)