ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যে সংক্রমণে শুধু নারীর নয়, স্বামী-স্ত্রী দু’জনেরই চিকিৎসা জরুরি

২০২৬ জানুয়ারি ২৯ ১০:০৭:৪২

যে সংক্রমণে শুধু নারীর নয়, স্বামী-স্ত্রী দু’জনেরই চিকিৎসা জরুরি

নারীরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) কিংবা প্রজননতন্ত্রের সংক্রমণে তুলনামূলক বেশি ভোগেন। অস্বাস্থ্যকর পরিবেশ, বাইরে বাথরুম ব্যবহার কিংবা শরীরের স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এসব সংক্রমণ দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রমণ শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়—পুরুষদের শরীরেও এর প্রভাব পড়তে পারে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকরা জানিয়েছেন, কোনো নারী যদি ভ্যাজাইনাল ইনফেকশনে আক্রান্ত হন, তাহলে শুধু তার চিকিৎসা করলেই সংক্রমণ পুরোপুরি সেরে ওঠে না। অনেক ক্ষেত্রেই তার সঙ্গীর শরীরে থাকা জীবাণু থেকেই আবার সংক্রমণ ফিরে আসে। ফলে স্বামী-স্ত্রী দু’জনেরই একসঙ্গে চিকিৎসা নেওয়া জরুরি।

বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে আক্রান্ত হন। সাধারণভাবে এটিকে নারীদের সমস্যা হিসেবে দেখা হলেও গবেষণা বলছে, এই সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়া পুরুষদের শরীরেও থাকতে পারে—বিশেষ করে পুরুষাঙ্গের ত্বক ও মূত্রনালীতে। যৌন সম্পর্কের মাধ্যমে এই জীবাণু এক সঙ্গী থেকে অন্য সঙ্গীর শরীরে ছড়িয়ে পড়ে।

গবেষণায় ৮১টি দম্পতির ওপর পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, নারীদের অ্যান্টিবায়োটিক দেওয়ার পাশাপাশি পুরুষ সঙ্গীকেও চিকিৎসার আওতায় আনা হলে সংক্রমণ পুনরায় হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। নারীদের ক্ষেত্রে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক এবং পুরুষদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহারে এক সপ্তাহের মধ্যেই বেশিরভাগ দম্পতির অবস্থার উন্নতি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংক্রমণ হলে লজ্জা বা সংকোচ না করে দু’জনেরই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একসঙ্গে চিকিৎসাই পারে বারবার সংক্রমণে ভোগার ঝুঁকি কমাতে এবং সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ