ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
হজ ২০২৬: হজযাত্রীদের জন্য বড় সুখবর দিলো সৌদি সরকার
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। প্রথমবারের মতো পবিত্র নগরী মক্কায় চালু করা হয়েছে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা।
‘মাসার বিআরটি’ নামে এই আধুনিক পরিবহন সেবা ২০২৬ সালের হজ মৌসুমের আগেই পুরোপুরি চালু করা হয়েছে। হজ ও ওমরাহ যাত্রীদের দ্রুত, নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
সৌদি কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে। এই রুটটি হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে সংযুক্ত করেছে।
আলাদা নির্ধারিত লেনে চলাচল করায় মাসার বিআরটির বৈদ্যুতিক বাসগুলোকে সাধারণ যানজটে পড়তে হবে না। ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত সময়ে যাত্রীদের যাতায়াত হবে আরও দ্রুত ও সময় সাশ্রয়ী।
এই বাসগুলো পরিচালনা করছে ইলেক্ট্রোমিন নামের একটি প্রতিষ্ঠান। আধুনিক সুবিধাসম্পন্ন এই বহরে রয়েছে শক্তিশালী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই, মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং বিশেষ ‘নিলিং’ প্রযুক্তির বাস, যা নিচু হয়ে যাত্রী ওঠানামার সুবিধা দেয়। এতে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম হজযাত্রীরা বাড়তি স্বাচ্ছন্দ্য পাবেন।
এ ছাড়া স্মার্ট পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় জানানো হবে। যাত্রীরা স্মার্টফোন কিংবা স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করেও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সৌদি কর্মকর্তারা জানান, এই প্রকল্প শুধু পরিবহন ব্যবস্থার আধুনিকায়নই নয়, পরিবেশ সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজেলচালিত বাসের পরিবর্তে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিচালিত বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে পুরো কার্যকালজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লাখ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, মাসার বিআরটি চালুর ফলে মক্কায় তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে, পাশাপাশি যানজট ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)