ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ব্রণ, দাগ, র্যাশ—হলুদ সাবান সব সমস্যার এক সমাধান
রূপচর্চার দুনিয়ায় ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হলুদের নির্যাস মেশানো হাতে তৈরি ভেষজ সাবান। যাঁরা ত্বকের পরিচর্যায় কেমিক্যাল ব্যবহার কমাতে চান, তাঁরা অনেকেই ফেসওয়াশ বা ক্লিনজ়িং জেলের বদলে এই ধরনের সাবান বেছে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই—হলুদ মেশানো সাবান কি সত্যিই ত্বকের উপকার করে, নাকি সবটাই বাজার ধরার কৌশল?
আদৌ কি কোনও কাজ হয়?
হলুদের প্রধান সক্রিয় উপাদান কারকিউমিন। এই উপাদানের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ বহুদিন ধরেই পরিচিত। তবে সাবানের ক্ষেত্রে সমস্যা এক জায়গায়—ত্বকের সংস্পর্শে থাকে খুব অল্প সময়ের জন্য। ফলে হলুদ ফেসপ্যাক বা সিরামের মতো গভীর উপকার এখানে পাওয়া যায় না। তবু নিয়মিত ব্যবহার করলে কিছু সুবিধা মিলতে পারে।
কী কী উপকার হতে পারে?
• ব্রণ কমাতে সাহায্য করতে পারেহলুদের ব্যাক্টেরিয়া নাশক ক্ষমতা ব্রণ সৃষ্টিকারী জীবাণু কমাতে সহায়ক হতে পারে।
• ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে পারেকালচে ছোপ বা হালকা পিগমেন্টেশন ধীরে ধীরে ফিকে হতে পারে।
• ইনফ্ল্যামেশন ও লালচে ভাব কমাতে সাহায্য করেরোদে পোড়া দাগ, র্যাশ বা চুলকানির সমস্যা কিছুটা কমতে পারে।
কারা ব্যবহার করবেন?
যাঁদের ত্বক তৈলাক্ত, যাঁদের ব্রণ বা র্যাশ হওয়ার প্রবণতা বেশি, কিংবা যাঁরা হালকা হার্বাল ক্লিনজার খুঁজছেন—তাঁদের জন্য হলুদ মেশানো সাবান উপকারী হতে পারে।
কারা ব্যবহার করবেন না?
যাঁদের ত্বক খুব শুষ্ক বা সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এই সাবান ত্বক আরও শুষ্ক করে দিতে পারে। হলুদে অ্যালার্জি থাকলে অবশ্যই এড়িয়ে চলা উচিত। ব্যবহারের আগে হাতে প্যাচ টেস্ট করা জরুরি।
কেনার আগে কী দেখে নেবেন?
সব হলুদ সাবান একরকম নয়। অনেক ক্ষেত্রে কৃত্রিম রং, সুগন্ধি বা কেমিক্যাল মেশানো থাকে। তাই প্যারাবেন ও সালফেট মুক্ত, কোল্ড-প্রসেস করা হাতে তৈরি সাবান বেছে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
হলুদ মেশানো সাবান কোনও ম্যাজিক সমাধান নয়। তবে সঠিক ত্বকে, সঠিক পণ্য ব্যবহার করলে এটি হতে পারে একটি ভাল হার্বাল ক্লিনজ়িং অপশন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)