ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনের আগে বিএনপিতে বড় ধাক্কা : ৩ নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির তিন নেতাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খোসবুর রহমান খোকন,রিজাউল করিম রেজা এবংক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সভা-সমাবেশে অংশগ্রহণ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের উপজেলা ও পৌর বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয়েছে এবং নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় খোসবুর রহমান খোকন বলেন,“একটি আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দলের টিকিট একজনই পান। আমাদের আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন খন্দকার নাসিরুল ইসলাম। মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত আমরা অন্য একজন বিএনপি নেতার পক্ষে ছিলাম, যা রাজনীতিতে স্বাভাবিক।”
তিনি আরও অভিযোগ করেন,“মনোনয়ন পাওয়ার পর প্রার্থীর দায়িত্ব ছিল সব স্তরের নেতাকর্মীদের নিয়ে ঐক্য গড়ে তোলা। সেটি করা হয়নি।”
স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে বৈঠকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,“আমরা দলীয় কার্যালয়ে একটি অভ্যন্তরীণ সভা করছিলাম। সে সময় স্বতন্ত্র প্রার্থী হঠাৎ করে সেখানে ঢুকে পড়েন। তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। অথচ এটাকে রাজনৈতিক বৈঠক হিসেবে উপস্থাপন করা হচ্ছে।”
বহিষ্কারের পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন,“যেহেতু আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই এখন আমরা দলীয়ভাবে আর বাধ্য নই। এলাকার উন্নয়নে যিনি ভালো কাজ করবেন, তাকেই সমর্থন করব।”
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন,“বহিষ্কৃত নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সব মিলিয়ে, নির্বাচনের ঠিক আগে আলফাডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে এই বহিষ্কার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?