ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেবিদ্বারে ভোটের লড়াইয়ে ফাঁকা মাঠ: এগিয়ে হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই আসনে কার্যত একচেটিয়া অবস্থানে চলে এসেছেন। কারণ, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত বিএনপি প্রার্থীর নির্বাচন করার পথ বন্ধ হয়ে যাওয়ায় মাঠ অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) উচ্চ আদালত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিকল্প কোনো প্রার্থীও আর মনোনয়ন না নেওয়ায় দলটি কার্যত এই আসনে নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়ে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আগেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীও মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দলীয় টিকিট না পাওয়ায় শেষ পর্যন্ত আর মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে প্রধান বিরোধী শক্তিগুলোর অনুপস্থিতিতে হাসনাত আবদুল্লাহর সামনে প্রতিযোগিতা অনেকটাই সহজ হয়ে গেছে।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বুধবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এতে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ‘শাপলা কলি’ প্রতীক।
তবে মাঠ পুরোপুরি ফাঁকা নয়। তার বিপরীতে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—গণঅধিকার পরিষদের মো. জসীম উদ্দিন (ট্রাক প্রতীক),ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল প্রতীক),খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক),ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা প্রতীক)।
তবে বড় দলগুলোর প্রভাবশালী প্রার্থী না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেবিদ্বার আসনে নির্বাচনী লড়াইয়ে হাসনাত আবদুল্লাহ এখন অনেকটাই এগিয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের একজন পরিচিত মুখ হিসেবে তাঁর জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তি এই ‘ফাঁকা মাঠে’ তাকে স্পষ্ট সুবিধা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?