ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণবাজারে নতুন রেকর্ড : আজকের সোনার দাম

২০২৬ জানুয়ারি ২২ ১০:৩৫:২৪

স্বর্ণবাজারে নতুন রেকর্ড : আজকের সোনার দাম

বিশ্ববাজারে সোনা ও রুপার লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়েছে দেশের স্বর্ণবাজারে। এক দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা পর্যন্ত বেড়ে নতুন ইতিহাস গড়েছে। বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়, যা দেশের স্বর্ণবাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করে। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৬ হাজার ৭৪৬ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিতে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

শুধু সোনাই নয়, রুপার বাজারেও তৈরি হয়েছে নতুন রেকর্ড।

২২ ক্যারেটের রুপার ভরি এখন ৬ হাজার ৮৮২ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা।

১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৯৯ টাকা।

এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলার দুর্বলতা এবং আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। টানা মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় পড়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত