ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : চালু হলো নতুন ভিসা
নির্বাচনকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত থাকা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ জানুয়ারি) থেকে আগের নিয়মেই বিদেশি নাগরিকরা বাংলাদেশে প্রবেশের সময় বিমানবন্দর থেকেই অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য এই সুবিধা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তখন বিদেশিদের বাংলাদেশে আসতে হলে নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সংগ্রহের অনুরোধ জানানো হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
ইউরোপে কর্মরত এক বাংলাদেশি কূটনীতিক জানান, ঢাকা থেকে আনুষ্ঠানিক নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরগুলোকে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর বিষয়টি জানানো হয়েছে। ফলে পর্যটন, ব্যবসা, বিনিয়োগ কিংবা চাকরির উদ্দেশ্যে আগত ভ্রমণকারীরা আবারও আগের মতো বিমানবন্দরে ভিসা সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যদিও অন অ্যারাইভাল ভিসা চালু হয়েছে, তবে ইমিগ্রেশন বিভাগকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য যাচাই করতে। কোনো ধরনের অসঙ্গতি বা সন্দেহ দেখা গেলে সংশ্লিষ্ট যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার আওতায় বাংলাদেশে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।
এই সিদ্ধান্তের ফলে পর্যটন খাত, বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)