ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনো নিজ হাতে ব্যালট পাননি, তাদের অবিলম্বে নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিতে অনুরোধ করা হচ্ছে। কারণ উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন পোস্ট অফিসে জমা রয়েছে।
হাইকমিশন সূত্রে জানা যায়, অনেক ভোটারের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ায় এবং ফোনে যোগাযোগ করা না যাওয়ায় নির্ধারিত ঠিকানায় ব্যালট পৌঁছানো সম্ভব হয়নি। ফলে সেগুলো পোস্ট অফিসেই আটকে আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব ব্যালট সংগ্রহ ও যথাযথভাবে ফেরত পাঠানো না হলে সংশ্লিষ্ট ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করা কঠিন হয়ে পড়বে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠিকানাজনিত জটিলতার কারণে ইতোমধ্যে প্রায় চার হাজার পোস্টাল ব্যালট মালয়েশিয়া থেকে ফেরত এসেছে। প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নে কিছু প্রশাসনিক ও কারিগরি সমস্যার মুখে পড়তে হচ্ছে।
হাইকমিশন প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, যারা এখনো ব্যালট হাতে পাননি, তারা যেন দেরি না করে নিজ নিজ পোস্ট অফিসে যোগাযোগ করেন এবং সময়মতো ব্যালট সংগ্রহ করে তা ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেন। এতে করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)