ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের ভারত ভ্রমণ, নতুন আদেশ জারি
নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য এসেছে নতুন নিয়ম। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আরোপ করেছে। এর ফলে দুই দেশের নাগরিকদের পাশাপাশি তৃতীয় দেশের যাত্রীরাও এখন বাড়তি ফি দিয়ে সীমান্ত পার হতে বাধ্য হচ্ছেন।
ভারতের ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) গত ৩০ ডিসেম্বর একটি অফিস আদেশ জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে। নির্দেশনা অনুযায়ী, ভারত, বাংলাদেশ ও আশপাশের দেশের নাগরিকদের কাছ থেকে জিএসটি-সহ ২০০ রুপি করে নেওয়া হচ্ছে। তৃতীয় দেশের নাগরিকদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ছাড় দিয়ে ৫০ রুপি নির্ধারণ করা হয়েছে। কিছু সরকারি সংস্থা ও কর্মকর্তা এই চার্জের বাইরে থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক যাত্রী টার্মিনাল ব্যবস্থাপনা উন্নত করা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এই চার্জ চালু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছে অনলাইন স্লট বুকিং ও ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা। যাত্রীরা মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটে নিবন্ধন করে আগেভাগেই যাত্রার সময় নির্ধারণ করতে পারবেন।
তবে নতুন এই ফি নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, বাংলাদেশের পক্ষ থেকে আগেই ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি বাড়ানো হয়েছে। তার ওপর ভারতের এই নতুন চার্জ যুক্ত হওয়ায় সীমান্ত দিয়ে যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠছে, যা বিশেষ করে চিকিৎসা বা জরুরি কাজে যাওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর।
ভ্রমণকারীদের মতে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার প্রত্যাশার মধ্যেই এমন সিদ্ধান্ত কিছুটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কর্তৃপক্ষ আশা করছে, নতুন ব্যবস্থাপনার ফলে দীর্ঘমেয়াদে যাত্রীসেবার মান ও নিরাপত্তা আরও উন্নত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)