ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মানবিক সহায়তায় বিশ্বে জুড়ে নতুন রেকর্ড গড়লো সৌদি আরব
মানবিক সহায়তার ক্ষেত্রে বিশ্বব্যাপী আবারও নিজেদের নেতৃত্বের প্রমাণ দিল সৌদি আরব। জাতিসংঘের আর্থিক ট্র্যাকিং সার্ভিস (FTS)–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দাতা দেশগুলোর মধ্যে সৌদি আরব বিশ্বে দ্বিতীয় এবং আরব বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে মোট বৈশ্বিক সহায়তার ৪৯.৩ শতাংশ একাই দিয়েছে সৌদি আরব। পাশাপাশি সিরিয়ার মানবিক সহায়তায়ও দেশটি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দাতার অবস্থানে।
উন্নয়ন সহায়তা বিষয়ক ২০২৪ সালের আরেকটি আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা যায়, সদস্য ও অ-সদস্য মিলিয়ে ৪৮টি দাতা দেশের মধ্যে সহায়তার পরিমাণের দিক থেকে সৌদি আরব দ্বিতীয় এবং সামগ্রিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে।
সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কেএসরিলিফের (KSRelief) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেন,“মানবিক কর্মকাণ্ডে সৌদি আরবের এই অবস্থান প্রমাণ করে যে আমরা উদারতা ও মানবিক মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।”
তিনি আরও জানান, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সৌদি মানবিক সহায়তা প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে সাহায্য কার্যক্রমের তথ্য রিয়েল-টাইমে নথিভুক্ত হচ্ছে, যা এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বড় ভূমিকা রেখেছে।
আল-রাবিয়াহ বলেন,“সৌদি আরব সবসময় মানবতার পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও বিশ্বজুড়ে অসহায় মানুষের জন্য উদারতার এক নিরবচ্ছিন্ন উৎস হয়ে থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)