ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নি`হ`ত ২১
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক রেল দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৭৩ জনের বেশি। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কর্ডোবার কাছে আদামুজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে একই লাইনে উঠে পড়ে। ফলে দুই ট্রেনের মধ্যে সজোরে সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়। অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের কর্ডোবা, সেভিল, মালাগাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কিছু বগিতে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।
দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য প্রধান স্টেশনগুলোতে বিশেষ তথ্য ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
একটি বেসরকারি রেল কোম্পানি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো ভয়ংকর। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে সবাই দিকবিদিক ছিটকে পড়েন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারক করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)