ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওমানে একদিনে কপাল পুড়লো ৩২ প্রবাসীর
ওমানের বিভিন্ন অঞ্চলে একদিনে পৃথক অভিযানে অন্তত ৩২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাস্কাট, মুসান্দাম ও ধোফার প্রদেশে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চুরির অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে এশীয় ও ইয়েমেনি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে সকলের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া চলমান।
ওমান পুলিশ জানায়, মাস্কাটের সিব এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঢুকে কর্মীকে মারধর ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুসান্দাম প্রদেশে পৃথক অভিযানে তিনটি নৌকা জব্দ করে আটজন এশীয় নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ওমানের জলসীমায় প্রবেশ করে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া বারকা ও দিব্বা এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও ১৪ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। একই প্রদেশের বুখা এলাকা থেকে চারজনকে মারিজুয়ানা, হাশিশ, আফিমসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
অন্যদিকে, ধোফার প্রদেশে উপকূলরক্ষা বাহিনী সমুদ্রপথে মাছ ধরার নৌকায় করে মাদক পাচারের সময় পাঁচজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করে।
ওমানের রয়্যাল পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)