ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কাতারে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা
কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে বলে সতর্ক করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কাতারে অবস্থানরত কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকায় উন্নত জীবন ও স্থায়ী বসবাসের আশ্বাস দিয়ে বাংলাদেশি প্রবাসীদের নানা ধরনের প্রতারণায় জড়াচ্ছে। তারা মিথ্যা ও অবাস্তব প্রতিশ্রুতির মাধ্যমে প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বড় অঙ্কের অর্থ আদায় করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব প্রলোভনে পড়ে ইতোমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী সর্বস্বান্ত হয়েছেন। প্রতারণার শিকার হয়ে একাধিক ভুক্তভোগী কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দাখিল করেছেন, যা বিষয়টির গুরুতরতা নির্দেশ করে।অনলাইন প্রশিক্ষণ
এই পরিস্থিতিতে দূতাবাস ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রবাসীদের প্রতি জোর আহ্বান জানিয়েছে। যাচাই-বাছাই ছাড়া এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণা বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো প্রস্তাব বা প্রতারণার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)