ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ :বাংলাদেশসহ ৭৫ দেশকে সরাসরি না বলে দিলো আমেরিকা
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের জন্য এলো বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
কেন এই সিদ্ধান্ত?
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক স্মারকলিপি অনুযায়ী, যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—তাদের ভিসা না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ, যাদের “পাবলিক চার্জ” হওয়ার ঝুঁকি রয়েছে, তাদের ভিসা আটকে দেওয়া হবে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন,“আমেরিকান জনগণের করের অর্থ যেন অপব্যবহার না হয়, সে জন্য অভিবাসন প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।”
কোন ভিসায় প্রযোজ্য?
এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে মূলত ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে—যেমন:
স্থায়ীভাবে বসবাসের ভিসা
কাজের ভিসা (ওয়ার্ক পারমিট ভিত্তিক)
তবে শিক্ষার্থী (স্টুডেন্ট ভিসা) ও পর্যটক (ট্যুরিস্ট ভিসা) এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলে জানিয়েছে সিএনএন। ফলে যারা বিশ্বকাপ দেখতে বা পড়াশোনার জন্য যেতে চান, তারা আপাতত স্বস্তিতে থাকতে পারেন।
কোন কোন দেশ তালিকায়?
বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে—ভারতীয় উপমহাদেশের নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও ইরান, ইরাক, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, মিসর, সিরিয়া, সুদান, সোমালিয়া, লিবিয়া, লেবাননসহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ।
কতদিন চলবে এই স্থগিতাদেশ?
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অভিবাসন নীতিমালা সম্পূর্ণ পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)