ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ নাকি সুখবর? যা বললেন অর্থ উপদেষ্টা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মন্তব্য। তিনি জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ওপর।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পে কমিশনের সুপারিশ পাওয়ার পরই নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, বল এখন পুরোপুরি পে কমিশনের কোর্টে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এর আগেই ইঙ্গিত দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা নাও করতে পারে। তার মতে, বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই যুক্তিসংগত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল চূড়ান্ত করার কাজ প্রায় শেষের পথে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
এই প্রতিবেদনের পরই পরিষ্কার হবে—নির্বাচনের আগেই কি সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুখবর পাবেন, নাকি বিষয়টি ভবিষ্যৎ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। ফলে পে স্কেল নিয়ে এখন পুরো প্রশাসনজুড়ে তৈরি হয়েছে অপেক্ষা আর উত্তেজনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?