ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
নতুন রাজনৈতিক সংস্কৃতি ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার আকাঙ্ক্ষা থেকেই এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি তার এই সিদ্ধান্তের পেছনের কারণ বিস্তারিত তুলে ধরেন।
তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় জবাবদিহিতা প্রায় অনুপস্থিত। যাদের তদারক করার কথা, তারাই অনেক সময় নিয়োগদাতা ও বিচারকের ভূমিকায় থাকেন। ফলে প্রকৃত জবাবদিহির কোনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে না।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা সংস্কারের কথা শুনে আসছি, কিন্তু বাস্তবে সেই সংস্কারের গতি খুবই ধীর। ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে না পারলে কোনো পরিবর্তনই টেকসই হবে না।”
তার মতে, দেশের মানুষ এখন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে আর আস্থা রাখতে পারছে না। জনগণ একটি নতুন, স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করছে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দলীয় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করতে চান।
তিনি আরও বলেন, “মানুষ পরিবর্তন চায়, তারা আর পুরোনো কাঠামোর ভেতরে সীমাবদ্ধ থাকতে রাজি নয়। সেই পরিবর্তনের পথ তৈরি করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাসনিম জারার। তবে গত ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন, দলীয় মনোনয়ন না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?