ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হা`ম`লা, কড়া নির্দেশ

২০২৬ জানুয়ারি ১৩ ১৭:০০:৩৪

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হা`ম`লা, কড়া নির্দেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তদন্তে দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হওয়ায় তদন্ত কর্মকর্তাকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১।

রোববার (১১ জানুয়ারি) বিচারক সায়মা আফরীন হীমা মামলার অগ্রগতি পর্যালোচনা করে স্পষ্ট ভাষায় জানান, তদন্তে গড়িমসি গ্রহণযোগ্য নয় এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। আদালতের এই নির্দেশে মামলাটিতে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি ঘটে ২০১৭ সালে, যখন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় তার গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয়জন নেতা আহত হন। বহরের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়।

ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে নেতারা চট্টগ্রামে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলার বিবরণ দেন। তবে সে সময় ভয়ের পরিবেশের কারণে কেউ মামলা করতে সাহস পাননি। পরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক নিজেই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

প্রথম দফায় পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা বলে প্রতিবেদন দিলে মামলাটি খারিজ হয়। তবে ২০২৪ সালের ২ অক্টোবর আদালত রিভিশন শুনানিতে সেই সিদ্ধান্ত বাতিল করে পুনঃতদন্তের নির্দেশ দেন। নতুন করে তদন্ত শুরু হলেও দীর্ঘদিন রিপোর্ট না আসায় এবার আদালত কড়া অবস্থান নিয়েছে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, এই মামলার পুনঃতদন্ত ও আদালতের তাগাদা রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত