ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ: ভিসা বাতিলের রেকর্ড
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় গত এক বছরে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভিসা বাতিলের নজির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট এক লাখেরও বেশি বিদেশির ভিসা বাতিল করা হয়েছে।
গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো শপথ নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন, অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তার অজুহাতে ব্যাপক ধরপাকড় শুরু করে ট্রাম্প প্রশাসন। শুধু অবৈধভাবে অবস্থানকারীরাই নয়, অনেক ক্ষেত্রে বৈধ ভিসাধারীরাও এই কঠোরতার শিকার হয়েছেন। হাত-পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনাও আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজারটি ছিল শিক্ষার্থী ভিসা এবং অপরাধ সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ক্যাটাগরির ভিসা।
উপ-মুখপাত্র টমি পিগোট জানান, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো
সহিংস অপরাধে জড়িত থাকা
চুরি ও অন্যান্য ফৌজদারি অপরাধ
তিনি আরও বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার বেড়েছে প্রায় ১৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে এক নতুন রেকর্ড।
বিশ্লেষকদের মতে, এই কড়াকড়ি নীতির প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থী, পর্যটক ও কর্মসংস্থানের ওপর। একই সঙ্গে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)