ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার পরও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় অস্বস্তিতে পড়ে দলটি। পরিস্থিতি সামাল দিতে গুলশানে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী নেতাদের। বৈঠকের পর ইতোমধ্যে পাঁচ নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তিনি বলেন, দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবনে দলের প্রতি আনুগত্য ও নেত্রীর প্রতি শ্রদ্ধা থেকে ধানের শীষের পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ঝিনাইদহ-৪ আসনে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা খাতুন (পপি) লিখিতভাবে মনোনয়ন প্রত্যাহার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জন্য ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএ খালেকও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরকেও গুলশানে ডেকে কথা বলেছেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, তাকেও প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ ফেসবুক স্ট্যাটাসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তারেক রহমানের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করেন।
সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও দলীয় প্রধানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুক বার্তায় জানিয়েছেন। তিনি বলেন, দলের স্বার্থে ব্যক্তিগত জনপ্রিয়তা ও সমর্থকদের আবেগের ঊর্ধ্বে উঠে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরিকদের সঙ্গে আসন সমঝোতা রক্ষা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই বিদ্রোহী প্রার্থীদের সরিয়ে নিতে কঠোর অবস্থানে তারেক রহমান। এই পদক্ষেপে নির্বাচনী মাঠে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?