ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি, ওমান ও কাতার যেতে চান? ভিসা নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর
মধ্যপ্রাচ্যের তিন গুরুত্বপূর্ণ শ্রমবাজার—সৌদি আরব, ওমান ও কাতারে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য চালু হলো এক যুগান্তকারী সেবা। এখন বিদেশে পাড়ি দেওয়ার আগেই ভিসা বৈধ কি না, তা ঘরে বসেই যাচাই করা যাবে ‘আমি প্রবাসী’ অ্যাপ ও হেল্পলাইনের মাধ্যমে। এর ফলে ভুয়া ভিসা, দালালচক্র ও প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমি প্রবাসী’ প্ল্যাটফর্ম সৌদি আরব, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য বিশেষ ভিসা যাচাই সেবা চালু করেছে। এই সেবার মূল উদ্দেশ্য হলো—বিদেশগামী শ্রমিকদের নিরাপদ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত অভিবাসন নিশ্চিত করা।
কীভাবে কাজ করবে এই সেবা?
বিদেশে যাওয়ার আগে প্রবাসী বা অভিবাসনপ্রত্যাশীরা ১৬৭৬৮ নম্বরে কল করে ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর—
‘আমি প্রবাসী’ টিম সংশ্লিষ্ট দেশের সরকারি ডাটাবেজ ও নির্ভরযোগ্য উৎস থেকে ভিসার তথ্য যাচাই করবে।
যাচাই শেষে এসএমএসের মাধ্যমে জানানো হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ।
যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে।
আর সবকিছু সঠিক থাকলে ভিসার বৈধতা নিশ্চিত করে গ্রাহককে এসএমএস পাঠানো হবে।
এই সেবা নিতে খুবই সামান্য সার্ভিস চার্জ দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।
প্রতারণা ঠেকাতে বড় উদ্যোগ
‘আমি প্রবাসী’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক জানান, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুয়া ভিসা ও দালালের প্রতারণা। এই নতুন যাচাই সেবার মাধ্যমে কর্মীরা বিদেশ যাওয়ার আগেই নিশ্চিত হতে পারবেন—তাদের কাগজপত্র সঠিক কি না। এতে আর্থিক ক্ষতি, হয়রানি এবং বিদেশে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা অনেক কমবে।
তার ভাষায়,“নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা প্রবাসীদের জন্য এক ধরনের সুরক্ষা বলয় তৈরি করতে চাই, যাতে তারা নিশ্চিন্তে বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে পারেন।”
এই উদ্যোগ বাস্তবায়নের ফলে সৌদি আরব, ওমান ও কাতারে কর্মী পাঠানোর ক্ষেত্রে আস্থা বাড়বে এবং প্রবাসী কল্যাণে একটি কার্যকর ডিজিটাল সমাধান যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)