ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মোবাইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা: ভুল করলেই বিপদ

২০২৬ জানুয়ারি ০৬ ১৬:৫৯:০০

মোবাইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা: ভুল করলেই বিপদ

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কতা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল ফোনের এনইআইআর (NEIR) সেবা গ্রহণের ক্ষেত্রে ভুল বা ভুয়া ওয়েবসাইট ব্যবহারে প্রতারণার ঝুঁকি বাড়ছে—এমন আশঙ্কায় সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়,এনইআইআর–সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

সঠিক ওয়েবসাইট কোনটি?

neir.btrc.gov.bdএই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে এনইআইআর সেবা নেওয়া অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।

যেসব বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে

বিটিআরসি জানায়—

অননুমোদিত বা সন্দেহজনক ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না

বিভ্রান্তিকর লিংকে ক্লিক করে কোনো ধরনের ফি প্রদান করবেন না

সামাজিক যোগাযোগমাধ্যম বা এসএমএসে আসা অচেনা লিংক এড়িয়ে চলুন

মনে রাখবেন

এনইআইআর–সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে টাকা চাওয়া হলে বুঝবেন সেটি প্রতারণা

বিটিআরসি মনে করছে, ভুয়া লিংক ও নকল ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই নিজের মোবাইল ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত