ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফটোগ্রাফিতে নতুন যুগ : শক্তিশালী ক্যামেরা নিয়ে আসলো সেরা নতুন দুই স্মার্টফোন

২০২৬ এপ্রিল ২৮ ১৭:৫৯:০২

ফটোগ্রাফিতে নতুন যুগ : শক্তিশালী ক্যামেরা নিয়ে আসলো সেরা নতুন দুই স্মার্টফোন

ফটোগ্রাফি ও ভ্রমণপ্রেমীদের জন্য নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে vivo। ‘V সিরিজ’-এর অধীনে বাজারে এসেছে vivo V70 FE এবং vivo V70, যেগুলো বিশেষভাবে ভ্রমণের সময় ছবি ও ভিডিও ধারণ সহজ করতে ডিজাইন করা হয়েছে।

vivo V70 FE মডেলে থাকছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেল OIS আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা চলার পথে বা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। এতে ১/১.৫৬-ইঞ্চি সেন্সর, ৩০ গুণ জুম এবং উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা দূরের দৃশ্যও স্থিরভাবে ধারণ করতে সাহায্য করে। পাশাপাশি এআই ইরেজ ৩.০, এআই রিটাচ এবং ম্যাজিক ল্যান্ডস্কেপের মতো ফিচার ব্যবহার করে সহজেই ছবি এডিট করা যায়।

ব্যাটারির দিক থেকেও এই ডিভাইসটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। এছাড়া ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং IP68/IP69 রেটিং থাকায় এটি আউটডোর ব্যবহারের জন্য উপযোগী।

অন্যদিকে vivo V70 মডেলটি প্রিমিয়াম ডিজাইন ও উন্নত ক্যামেরা ফিচারের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, যা ৪কে ভিডিও ধারণে সক্ষম। এছাড়া এআই স্টেজ মোড ব্যবহার করে আরও পেশাদার মানের ছবি ও ভিডিও তৈরি করা যায়।

প্রতিষ্ঠানটির দাবি, এই দুটি স্মার্টফোন ভ্রমণ ফটোগ্রাফির ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করবে। একটি মডেল সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজ ও শক্তিশালী পারফরম্যান্স দেবে, অন্যটি উন্নত ফিচারের মাধ্যমে পেশাদার অভিজ্ঞতা প্রদান করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত