ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন ঘোষণা দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অগ্রভাগের সংগঠক শরিফ ওসমান হাদির শাহাদাতে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহে নতুন ঘোষণা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির শাহাদাত জাতির জন্য এক গভীর বেদনার ঘটনা। তার আত্মত্যাগ দেশপ্রেমিক জনগণের হৃদয়ে নাড়া দিয়েছে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সর্বস্তরের মানুষ মহান আল্লাহর দরবারে শহীদ হাদির রূহের মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, যা অস্বাভাবিক নয়।
তিনি আরও বলেন, হাদির শাহাদাতের পর ছাত্র-জনতার মধ্যে যে আবেগ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে, তা যৌক্তিক ও বোধগম্য। তবে এই আবেগকে পুঁজি করে যদি কোনো গোষ্ঠী বা পক্ষ নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গণমাধ্যম প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা গণতন্ত্র, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের শামিল।
তিনি জোর দিয়ে বলেন, ন্যায়সংগত যেকোনো আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীল আচরণ এবং জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে—গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব। এ জন্য তিনি সকল দেশপ্রেমিক ছাত্র-জনতা ও নাগরিককে সচেতনতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?