ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের দাবি সরাসরি প্রত্যাখ্যান করল ভারত
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সন্দেহভাজন হামলাকারীরা ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানালেও বাংলাদেশের সেই দাবি নাকচ করে দিয়েছে ভারত।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। বৈঠকে হাদির ওপর হামলার বিষয়টি ছাড়াও ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়।
তবে একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত অভিযোগগুলো তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। বিজ্ঞপ্তিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,“বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না।”
ভারত আরও জানায়, তারা চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। একই সঙ্গে প্রত্যাশা প্রকাশ করে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
হাদির ওপর হামলার প্রেক্ষাপট
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঢাকার পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হাদির ওপর হামলাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কূটনৈতিক বক্তব্য-পাল্টা বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)