ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যাদের জন্য ভিসা সহজ করল ভারত
চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির দুজন সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই উদ্যোগকে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষের ধারণা, প্রযুক্তিবিদ ও দক্ষ পেশাজীবীর সংকটের কারণে যে বড় অঙ্কের উৎপাদন ক্ষতি হচ্ছিল, এই সিদ্ধান্ত তা কাটিয়ে উঠতে সহায়ক হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপের প্রেক্ষাপটে সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চীনা পেশাজীবীদের ব্যবসায়িক ভিসা অনুমোদনে এক মাসেরও কম সময় লাগবে। আগে যেখানে দীর্ঘসূত্রতা ও কঠোর যাচাই-বাছাইয়ের কারণে মাসের পর মাস সময় লেগে যেত, সেখানে প্রক্রিয়াটি এখন অনেকটাই সহজ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে হিমালয়ঘেঁষা সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর চীনা নাগরিকদের জন্য ভারত ভ্রমণ কার্যত সীমিত হয়ে পড়ে। বিশেষ করে ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই চালু করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা জানান, ভিসা প্রক্রিয়ায় থাকা আমলাতান্ত্রিক জটিলতা ও অতিরিক্ত যাচাই ধাপ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন চার সপ্তাহের মধ্যেই ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ভারত যে উদ্যোগ নিয়েছে তা দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থভিত্তিক বিনিময় সহজ করবে। তিনি আরও জানান, যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রেখে বিনিময় প্রক্রিয়া আরও সহজ করতে চীন প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)