ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদী গু‘লিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে ধরা পড়লো আসল চিত্র

২০২৫ ডিসেম্বর ১২ ১৭:০৭:০০

ওসমান হাদী গু‘লিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে ধরা পড়লো আসল চিত্র

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সশস্ত্র হামলার শিকার হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দ্রুতগতিতে এগিয়ে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মুহূর্তেই পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায়।

গুলিবিদ্ধ অবস্থায় তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিএনপি নেতাদের হাসপাতালে ছুটে যাওয়া

হাদীর ঘটনাটি জানার পর তাকে দেখতে ঢামেকে ছুটে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের পক্ষ থেকে এ তথ্য দুপুরেই নিশ্চিত করা হয়।

চিকিৎসকদের প্রতিবেদন : অবস্থার অবনতি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান—

“দুপুর আড়াইটার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় তাকে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।”

জুলাই ঐক্যের নিশ্চিত বার্তা

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি বলেছেন—

“হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে আনা হয়েছে। চিকিৎসকরা তাকে জরুরি পর্যবেক্ষণে রেখেছেন।”

পুলিশ যা বলছে

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান—

“আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি বিজয়নগরে তাকে গুলি করা হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”

এখন পর্যন্ত চিকিৎসকরা জানান, হাদীর শারীরিক অবস্থা সংকটজনক, তবে তাকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত