ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাতাসেই লুকিয়ে বিষ অতিরিক্ত দূষণে দ্রুত বাড়ছে ফুসফুসের রোগ
শহরের রাস্তায় বেরোলেই চোখ জ্বালা, গলা খসখসে ভাব, হাঁটা-চলাতেই শ্বাসকষ্ট—এ সবই যেন এখন নিয়মিত দৃশ্য। কিন্তু চিকিৎসকদের মতে, এই সামান্য অস্বস্তির আড়ালেই লুকিয়ে রয়েছে আরও ভয়ংকর বিপদ। দ্রুত বাড়ছে ‘স্মোকিং ডিজ়িজ়’ বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ় (COPD)। ধূমপান ছাড়াও এখন বায়ুদূষণই এই রোগের প্রধান কারণ হয়ে উঠেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, বাতাসে ভাসমান সূক্ষ্ম দূষণকণা এখন নিরাপদ সীমার বহু গুণ বেশি। এই কণাগুলো শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে সুস্থ কোষ নষ্ট করছে, বাড়াচ্ছে প্রদাহ। ফলে শ্বাস নিতে কষ্ট, শুকনো কাশি, অ্যালার্জির মতো সমস্যায় ভুগছেন বহু মানুষ—এমনকি কম বয়সিরাও।
COPD এমন একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, যেখানে অক্সিজেন ফুসফুসে ঢোকার পথ ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ে। শরীরে জমে যায় অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড। রোগীরা সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্টে ভোগেন এবং অনেক সময়ই ইনহেলার বা অক্সিজেন সাপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে থাকা কঠিন হয়ে পড়ে।
চিকিৎসকদের মতে, গত কয়েক বছরে পরিবেশ দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে রাস্তায় বেরোলেই COPD রোগীদের অবস্থার অবনতি ঘটছে। ধুলো, যানবাহনের ধোঁয়া, কলকারখানার নির্গত কণা—এসবই শ্বাসনালিতে সরাসরি প্রভাব ফেলছে।
কোন কোন লক্ষণে সতর্ক হবেন?
দিনের পর দিন নিরবচ্ছিন্ন কাশি, রাতে কাশির দমকে ঘুম ভেঙে যাওয়াসিঁড়ি উঠলে বা হাঁটলে বুকে চাপ ও শ্বাসকষ্টবুকে বারবার কফ জমে থাকাসামান্য ঠান্ডাতেই সর্দি-কাশি ও সংক্রমণস্বাভাবিকের তুলনায় দ্রুত ক্লান্তি ও ঝিমুনিকী নিয়ম মানলে ফুসফুস থাকবে সুস্থ?
চিকিৎসকদের পরামর্শ—প্রতিদিন হালকা ব্যায়াম ও ব্রিদিং এক্সারসাইজপর্যাপ্ত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিন A-সমৃদ্ধ খাবারআমলকি ও ভিটামিন C টক্সিন দূর করতে সাহায্য করেধুলো-ধোঁয়া এড়াতে মাস্ক ব্যবহারধূমপান পুরোপুরি বন্ধ করতে হবে এবং পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকা জরুরি
বিশেষজ্ঞদের মতে, দূষণ কমার তেমন আগামীকাল নেই। তাই এখনই সতর্ক না হলে ফুসফুসের ক্ষয় বাড়তেই থাকবে। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা এবং দূষণ থেকে যতটা সম্ভব দূরে থাকা—এই দুই-ই এখন সবচেয়ে বড় জীবনরক্ষাকারী উপায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?