ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবশেষে বড় সুখবর পেলেন শিক্ষকরা, নতুন প্রজ্ঞাপনে বদলে গেল নিয়ম

২০২৫ ডিসেম্বর ০৫ ০৯:৫৪:২৭

অবশেষে বড় সুখবর পেলেন শিক্ষকরা, নতুন প্রজ্ঞাপনে বদলে গেল নিয়ম

দেশের বেসরকারি শিক্ষকদের জন্য এলো বহু প্রত্যাশিত সুখবর। বদলি নিয়ে দীর্ঘদিনের জটিলতা দূর করতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসিএ–র সুপারিশে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির সুযোগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে পুরোনো নিয়ম তুলে দিয়ে আরও সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বদলির পথ খুলে দেওয়া হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষরে নতুন এই নীতিমালা প্রকাশ করা হয়। এ প্রজ্ঞাপনের ফলে ১ আগস্টের আগের নীতিমালা বাতিল হিসেবে গণ্য হবে।

বদলির সাধারণ শর্ত

নতুন নীতিমালায় ১৫টি শর্ত রাখা হয়েছে, যা পূরণ করতে পারলে একজন শিক্ষক নিজের কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন। সেই অনুযায়ী—

এনটিআরসিএ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদ প্রকাশ করবে।

মাউশি শূন্যপদের ভিত্তিতে বদলির আবেদন গ্রহণ করবে।

বদলির আবেদন করা যাবে প্রতি বছরের ১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে।

৩০ নভেম্বর বদলির আদেশ জারি হবে।

৩০ ডিসেম্বর এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।

আবেদনকারী শিক্ষক প্রথমত নিজের জেলায় শূন্যপদ থাকলে সেখানে বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে বিভাগভুক্ত অন্যান্য জেলায় আবেদন করার সুযোগ থাকবে।

চাকরির মেয়াদ ও বদলির সংখ্যা

বদলির জন্য আবেদন করতে হলে চাকরিতে কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে।

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর আবার বদলির আবেদন করতে হলে অন্য দুই বছর চাকরি করতে হবে।

একজন শিক্ষক কর্মজীবনে মোট ২ বার বদলির সুযোগ পাবেন।

একজন শিক্ষিকা সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন।

আবেদন বেশি হলে যেভাবে অগ্রাধিকার

একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন এলে—

জ্যেষ্ঠতা

নারী প্রার্থী

দূরত্বএই তিন মানদণ্ড বিবেচনায় বদলির অনুমোদন দেওয়া হবে।

চাকরিতে যোগদানের প্রথম দিন থেকেই সিনিয়রিটি গণনা হবে। আবেদনকারীরা একই উপজেলার হলে উপজেলা কেন্দ্র থেকে দূরত্ব বিবেচনা করা হবে; আর ভিন্ন উপজেলা হলে জেলা কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে প্রার্থীকে শাস্তির মুখে পড়তে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত