ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চালু হলো ওয়ার্ক পারমিট ভিসা, বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

২০২৫ ডিসেম্বর ০৪ ১৩:১২:১৭

চালু হলো ওয়ার্ক পারমিট ভিসা, বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

দীর্ঘ সময় বন্ধ থাকার পর মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এবার সরকারি খাতের পাশাপাশি বেসরকারি নিয়োগকারীরাও ১০ জনের বেশি কর্মী নিয়োগ করতে পারবে। তবে বাংলাদেশ হাইকমিশন সতর্ক করেছে, দালালদের মাধ্যমে অতিরিক্ত খরচ না করতে এবং বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ নিশ্চিত করতে।

মালদ্বীপ ২০২৩ সালের ডিসেম্বর থেকে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করেছিল। কিন্তু ২০২৪ সালে কিছু অবৈধ নিয়োগের কারণে পুনরায় বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। সরকারি প্রয়োজনে সীমিত কোটা ব্যবহার করে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে মোট ১৭,০৩৯ জন বাংলাদেশি কর্মী ওয়ার্ক পারমিট পেয়েছেন।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়মে ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট, এবং বাংলাদেশ হাইকমিশন বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

এদিকে, মালদ্বীপের ‘অপারেশন কুরাঙ্গী’ নামের বিশেষ অভিযানে ৭,৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল এবং ৬,৩১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযান চলমান রয়েছে এবং রমজান মাসেও ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত