ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

স্কুলে ভর্তিতে শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

২০২৫ ডিসেম্বর ০৩ ২২:৫৬:০৪

স্কুলে ভর্তিতে শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জরুরি এক বিজ্ঞপ্তিতে এই সংশোধনী প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন কার্যক্রম ইতোমধ্যেই চলছে। তবে বয়স যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ভর্তি নীতিমালার অনুচ্ছেদ–২ সংশোধন করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

নতুন বয়সসীমা কী?জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির মূল মানদণ্ড ছিল ৬+ বছর। সংশোধিত নীতিতে বলা হয়েছে—

ভর্তি বছরের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর হতে হবে।

একই বছরের ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স সীমা ৭ বছর নির্ধারণ করা হয়েছে।

উদাহরণ হিসেবে মাউশি জানায়,২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে—

সর্বনিম্ন জন্মতারিখ: ১ জানুয়ারি ২০২১

সর্বোচ্চ জন্মতারিখ: ৩১ ডিসেম্বর ২০১৮

বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রভর্তি ফরমের সঙ্গে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় অতিরিক্ত সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যেতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের মহানগর, জেলা সদর এবং উপজেলা সদরের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এ নতুন বয়সসীমা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ