ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ার ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা’কে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। অননুমোদিত এই সংবাদ সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ায় অভিবাসনপ্রত্যাশী সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও একই বক্তব্য নিশ্চিত করে।
গত সোমবার (১ ডিসেম্বর) থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে দ্রুতগতিতে একটি কথিত নোটিশ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়—মালয়েশিয়া সরকার নাকি নতুন কর্মী নেওয়ার জন্য ২৫টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এমন কোনো নির্দেশনা জারি করেনি।
হাইকমিশন স্পষ্ট জানিয়েছে—দুই দেশের সরকারি কোনো চ্যানেলে এ ধরনের কোনো নোটিশ পাঠানো হয়নি। তারা এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে বলেছে, ভবিষ্যতে কর্মী নিয়োগসংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কেবল সরকার–নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানানো হবে।
এদিকে হাইকমিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুটিই সতর্ক করে বলেছে—এ ধরনের ভুয়া তালিকা দালালচক্রের প্রতারণার সুযোগ তৈরি করে। গুজব বিশ্বাস করে পাসপোর্ট জমা দেওয়া, টাকা দেওয়া বা কোনো চুক্তিতে সই করা শ্রমিকদের জন্য বড় আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।
কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে যে কোনো সঠিক তথ্যের জন্য শুধু সরকারি বিজ্ঞপ্তি ও অফিসিয়াল প্ল্যাটফর্মই অনুসরণ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)