ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ রাজধানীতে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে

২০২৫ ডিসেম্বর ০২ ০৯:১৯:৪০

আজ রাজধানীতে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে

ঢাকা শহরে প্রতিদিনই সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক–পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীতে যে কয়েকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেগুলো পাঠকদের সুবিধার জন্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

বিএনপির আজকের কর্মসূচি

আজ দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর দুটি পৃথক কর্মসূচি রয়েছে।

বিকেল ২:৩০ মিনিট – রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিতব্য একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাদ আসর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে দোয়া ও মোনাজাত।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

সকাল ১১টা – বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হবে ‘The Chittagong Hill Tracts Accord: Transforming harmony into prosperity’ শীর্ষক বিশেষ সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৫টা ৩০ মিনিট – ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত