ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ লাখ বিদেশি কর্মী নিচ্ছে ইতালি: ২০২৬-২০২৮ ফ্লো ডিক্রি সম্পর্কে জানুন বিস্তারিত
ইতালিতে কাজ করতে আগ্রহীদের জন্য এসেছে বড় সুখবর। নতুন ফ্লো ডিক্রি বা ডেক্রেতো ফ্লুসি অনুমোদন করেছে রোম সরকার, যার আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে প্রায় ৫ লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবহন, কৃষি, পর্যটন, নির্মাণ ও উৎপাদনসহ শ্রমঘাটতি থাকা বিভিন্ন খাতে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত সংখ্যক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং স্বনির্ভর পেশাজীবীদের জন্যও সুযোগ থাকবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এই উদ্যোগকে নিয়মিত, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।
ফ্লো ডিক্রি কী?
ফ্লো ডিক্রি হলো ইতালির বার্ষিক আইনগত কাঠামো, যেখানে নির্ধারিত থাকে কোন কোন দেশ থেকে কতজন কর্মী ইতালিতে কাজের ভিসা পাবে এবং কোন কোন খাতে নিয়োগ হবে।২০২৬-২০২৮ মেয়াদে মোট ৪,৯৭,৫৫০টি কর্ম পারমিট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে; অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ১,৬৪,৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ পাবে।
অ-মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত খাতসমূহ
অ-মৌসুমি বা স্থায়ী কাজের জন্য নিচের খাতগুলোতে কর্মী নেওয়া হবে—
পরিবহন ও লজিস্টিকস
ধাতব ও যান্ত্রিক শিল্প
পর্যটন খাত
কৃষি ও কৃষিজ পণ্য
নির্মাণ শিল্প
উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং
এ ছাড়া উদ্যোক্তা, স্টার্ট-আপ কর্মী, শিল্পী, ফ্রিল্যান্সারদের জন্য আলাদা কোটাও বরাদ্দ থাকবে।
যারা অগ্রাধিকার পাবেন
ইতালির সঙ্গে সহযোগিতা চুক্তিবদ্ধ দেশগুলোর কর্মী
ইতালীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক
শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তি
পরিবারিক পরিচর্যা, বয়স্ক সেবা ও সামাজিক-স্বাস্থ্যখাতে নিয়োজিত কর্মী
মৌসুমি কর্মীদের জন্য সুযোগ
কৃষি ও পর্যটন–এই দুই খাতে মৌসুমি কর্মী নেওয়া হবে।সুবিধা পাবেন যারা—
যেসব দেশের সঙ্গে অভিবাসন চুক্তি রয়েছে
পূর্বে ইতালিতে মৌসুমি কাজ করেছেন
বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন
পূর্বে মৌসুমি কর্মী হিসেবে কাজ করা ব্যক্তিরা দীর্ঘমেয়াদি মৌসুমি অনুমতিও পেতে পারেন।
ইতালিতে আগে থেকেই থাকা অভিবাসীদের জন্য সুযোগ
নতুন ডিক্রিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে—
যারা প্রশিক্ষণ বা শিক্ষা সম্পন্ন করেছেন
গৃহস্থালি পরিচর্যা, বয়স্কদের সেবা বা স্বাস্থ্যসহায়তা খাতে কাজ করেন
শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তি
নিয়োগকর্তা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে অনিয়মিত অবস্থায় থাকা কিছু অভিবাসীর জন্যও পারমিট পাওয়ার পথ খুলে যেতে পারে।
আবেদন প্রক্রিয়া (নিয়োগকর্তাদের জন্য)
ইতালিতে কর্মী নিতে হলে নিয়োগকর্তাকেই বিদেশি কর্মীর পক্ষ থেকে আবেদন জমা দিতে হবে।
আবেদন প্রস্তুতির সময়সীমা
প্রতি বছর ২৩ অক্টোবর – ৭ ডিসেম্বর।
ক্লিক-ডে (আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট দিন)
১২ জানুয়ারি: কৃষিখাতের মৌসুমি কর্মী
৯ ফেব্রুয়ারি: পর্যটনখাতের মৌসুমি কর্মী
১৬ ফেব্রুয়ারি: সহযোগী চুক্তিবদ্ধ দেশের অ-মৌসুমি কর্মী
১৮ ফেব্রুয়ারি: অন্যান্য দেশের অ-মৌসুমি কর্মী
শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হবে—
৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ না করা
৬ মাসের মধ্যে ভিসা ইস্যু না হওয়া
প্রয়োজনীয় তথ্য বা নথি না দেওয়া
প্রতারণার বিষয়ে সতর্কতা
সাম্প্রতিক বছরগুলোতে ফ্লো ডিক্রি নিয়ে বড় ধরনের প্রতারণা বেড়েছে। ভুয়া এজেন্ট, ভুয়া চাকরির চুক্তি, ভুয়া ডকুমেন্ট দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই বহু মানুষ এর শিকার হয়েছে। তাই—
কোনো অগ্রিম টাকা প্রদান করবেন না
এজেন্ট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে লেনদেন এড়িয়ে চলুন
সত্যিকারের নিয়োগকর্তার তথ্য যাচাই করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ