ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর

২০২৫ নভেম্বর ২৯ ১৯:১৪:৪৮

শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন, দেশের দুর্গম অঞ্চলে কর্মরত প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে। হাওর, চর ও পাহাড়ি এলাকার কঠিন পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হবে বলে জানান তিনি।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুইটি পৃথক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এবং জেলা পরিষদ মিলনায়নে এসব সভার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।

ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন—“দুর্গম এলাকায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান—

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়–কেন্দ্রগুলোর সংস্কার সম্পন্ন হবে।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন—“শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমানসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা।

উপদেষ্টা আগামীকাল রবিবার মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় অংশ নেবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত