ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : এইমাত্র নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ-জামান
একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমেই একটি পেশাদার ও সময়োপযোগী বাহিনী গড়ে তোলা সম্ভব।
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের নতুন মেকানিক্যাল ভবনে অনুষ্ঠিত ‘ইএমই কোর অধিনায়ক সম্মেলন–২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ দিকনির্দেশনা প্রদান করেন।
আইএসপিআর জানায়, সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের দীর্ঘ সাফল্যমণ্ডিত ইতিহাস ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরে বলেন—প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। তাই কোরের প্রতিটি সদস্যকে দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সর্বোচ্চ পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, ইএমই কোর ভবিষ্যতেও সেনাবাহিনীর আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
এর আগে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?