ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য দুঃসংবাদ: বাড়ছে ইকামা ও ভিসা ফি
কুয়েত সরকার আবাসিক অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং নির্ভরশীল স্পন্সরশিপ–সংক্রান্ত বিভিন্ন সেবা ও ফি পুনর্নির্ধারণ করেছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে নতুন আইন কার্যকর হবে। এসব পরিবর্তন প্রবাসীদের ওপর উল্লেখযোগ্য আর্থিক প্রভাব ফেলবে।
ইকামার নতুন নিয়ম
নতুন নীতিমালা অনুযায়ী ইকামার মেয়াদ আর পাসপোর্টের মেয়াদের ওপর নির্ভর করবে না। পাসপোর্টের মেয়াদ কম থাকলেও ইকামা নবায়ন করা যাবে। তবে পাসপোর্টে কমপক্ষে ছয় মাস বৈধতা থাকা বাধ্যতামূলক।
ইকামার সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে—
সাধারণ প্রবাসীর জন্য ৫ বছর
কুয়েতি নারী বা সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য ১০ বছর
বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর
ইকামা নবায়ন ফি বৃদ্ধি
নতুন কাঠামোয় ইকামা নবায়নে ফি দ্বিগুণ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির নতুন ফি হলো—
সরকারি ও বেসরকারি খাতের কর্মী: বছরে ২০ দিনার
বিদেশি ছাত্র ও ধর্মযাজক: বছরে ২০ দিনার
বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিক: বছরে ৫০ দিনার
স্ব–স্পন্সর ইকামা (ধারা ২৪): বছরে ৫০০ দিনার
ভিজিট ভিসার নতুন নিয়ম
সব ধরনের ভিজিট ভিসার ফি ১০ দিনার নির্ধারণ করা হয়েছে।
ভিজিট ভিসার মেয়াদ তিন মাস
নবায়ন করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে
মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ এক বছর, তবে প্রতি ভিজিটে অবস্থানসীমা এক মাস
নির্ভরশীলদের স্পন্সর ফি বৃদ্ধি
পারিবারিক ভিজিট ভিসা থেকে ইকামায় রূপান্তর কিছুটা সহজ করা হয়েছে। কিছু পেশাজীবী—যেমন শিক্ষক, প্রকৌশলী, নার্স, সাংবাদিক, ইমাম, ফার্মাসিস্ট ও সরকারি গবেষক—৮০০ দিনারের ন্যূনতম আয়সীমা ছাড়াই রূপান্তরের সুযোগ পাবেন।
নতুন ফি হলো—
স্ত্রী ও সন্তানের জন্য: বছরে ২০ দিনার
বিনিয়োগকারীদের পরিবার: বছরে ৪০ দিনার
স্ব–স্পন্সরদের পরিবারের সদস্য: বছরে ১০০ দিনার
পিতা-মাতা বা অন্যান্য নির্ভরশীল: ২০০ দিনার থেকে বাড়িয়ে ৩০০ দিনার
নির্বাসন আইন আরও কঠোর
নতুন আইনে বেশ কিছু পরিস্থিতিতে ইকামা বৈধ থাকলেও প্রবাসীদের নির্বাসন করা হতে পারে। সেসব কারণ হলো—
নিয়মিত আয় না থাকা
নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা
গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া
জননিরাপত্তার ঝুঁকি বা মন্ত্রীর নির্দেশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)