ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের জন্য নতুন ঘোষণা দিলেন বিমান উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৫ ২৩:৪৫:৪৬

প্রবাসীদের জন্য নতুন ঘোষণা দিলেন বিমান উপদেষ্টা

প্রবাসী কর্মীরা যাতে অতিরিক্ত খরচ ছাড়াই স্বল্প ব্যয়ে স্বদেশে ফিরতে পারেন—এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সকল এয়ারলাইনকে ভাড়া কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ।

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের স্বল্পমূল্যের এয়ারলাইন ফ্লাইএডিল–এর ঢাকা–জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রবাসীদের ন্যায্য ভাড়া কেন জরুরি?

বিমান উপদেষ্টা বলেন, যদিও লো–কস্ট ক্যারিয়ারের মূল ভাড়া তুলনামূলক কম থাকে, কিন্তু সিট বাছাই, খাবার–পানীয়, অতিরিক্ত লাগেজসহ বিভিন্ন সেবার জন্য আলাদা চার্জ নেওয়ায় শেষ পর্যন্ত যাত্রীদের মোট খরচ বেড়ে যায়।

তিনি উল্লেখ করেন, বিদেশে কর্মরত লক্ষাধিক বাংলাদেশি কঠোর পরিশ্রম ও রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে সব এয়ারলাইনকে নিষ্ঠাবান, গ্রহণযোগ্য ও ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানান তিনি।

ফ্লাইএডিলের বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা

সৌদি আরব–ভিত্তিক এই স্বল্পমূল্যের এয়ারলাইন আগামীকাল বুধবার থেকে ঢাকা–জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফ্লাইএডিল।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

জেদ্দা থেকে ঢাকা: ফ্লাইট F3-9112, স্থানীয় সময় রাত ১:৩০ এ যাত্রা করবে।

ঢাকা থেকে জেদ্দা: ফ্লাইট F3-9113, দুপুর ১টায় ছেড়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই রুট চালু হলে সৌদিতে কর্মরত লাখো বাংলাদেশি স্বল্প খরচে বাড়ি ফিরতে পারবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত