ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরকারি কর্মচারীদের সম্ভাব্য নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন–সর্বোচ্চ বেতনের বড় প্রস্তাব

২০২৫ নভেম্বর ২৩ ০৮:৫৬:৪৮

সরকারি কর্মচারীদের সম্ভাব্য নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন–সর্বোচ্চ বেতনের বড় প্রস্তাব

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন নিয়ে যে আলোচনা বেশ কিছুদিন ধরে চলছিল, তা আরও এক ধাপ এগিয়ে গেল। নতুন বেতন স্কেল তৈরিতে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি। রবিবার, ২৬ অক্টোবর সকাল—সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা তাদের সুপারিশ তুলে ধরেন।

সমিতির নেতারা জানান, বর্তমান চাকরির কাঠামো, পদের ঝুঁকি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বিশেষ করে বেতন গ্রেড পুনর্বিন্যাস, গ্রেড সংখ্যা কমানো এবং ঝুঁকি ভাতা চালুর প্রয়োজনীয়তা তারা জোর দিয়ে উল্লেখ করেন।

নতুন প্রস্তাবিত বেতন অনুপাত ১:৪

গাড়িচালক সমিতির মতে, বর্তমানে বেতন গ্রেডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। এ বৈষম্য কমাতে বেতন অনুপাত ১:৪ করার দাবি জানিয়েছে তারা, যা নিম্ন গ্রেডের কর্মীদের আর্থিক নিরাপত্তা দেবে।

বিভিন্ন গ্রেডে প্রস্তাবিত বেতন

প্রস্তাবনায় যেসব পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—

১ম গ্রেড

৭৮,০০০ টাকা থেকে ১,৪০,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণের সুপারিশ।

২য় গ্রেড

৬৬,000 থেকে ১,২৫,000 টাকা প্রস্তাব।

৬ষ্ঠ ও ৭ম গ্রেড একীভূতকরণের দাবি

নতুন একীভূত ৬ষ্ঠ গ্রেডে বেতন ৭৫,000 টাকা করার প্রস্তাব।

৮ম ও ৯ম গ্রেড একীভূত করে নতুন ৭ম গ্রেড

প্রস্তাবিত বেতন ৭০,000 টাকা।

১১, ১২ ও ১৩তম গ্রেড একীভূত করে নতুন ৯ম গ্রেড

প্রস্তাবিত বেতন ৬০,000 টাকা।

১৪, 15 ও 16 গ্রেড একীভূত করে নতুন ১০ম গ্রেড

প্রস্তাবিত বেতন ৫০,000 টাকা।

ঝুঁকি ভাতার দাবিও জোরালোভাবে উপস্থাপন

সমিতির নেতারা জানান—সরকারি গাড়িচালকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও কোনো ঝুঁকি ভাতা পান না। অথচ তাদের কাজের প্রকৃতি অন্যান্য ঝুঁকিপূর্ণ পদের তুলনায় কোনো অংশে কম নয়। এ কারণে দ্রুত ঝুঁকি ভাতা চালুর দাবি করেন তারা।

গ্রেড পরিবর্তনের সুযোগ না থাকায় কর্মীদের ক্ষোভ

২০১৫ সালের ৮ম পে–স্কেল ঘোষণার আগে হালকা লাইসেন্সধারী চালকরা ১৬তম গ্রেডে যোগদান করে পরবর্তীতে পরীক্ষা দিয়ে হেভি লাইসেন্স পেয়ে ১৫তম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু নতুন কাঠামোয় এই সুবিধা বন্ধ হয়ে যায়।

সমিতির মতে—সরকারি গাড়িচালকের পদটি ‘ব্লক পোস্ট’ হওয়ায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় কর্মজীবনে উন্নতির সুযোগ প্রায় নেই বললেই চলে। তাই তারা ব্লক পদে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানান।

বেতন গ্রেড কমানো ও ভাতা সমন্বয়ের প্রস্তাব

সমিতি মনে করে—বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি, অর্থনৈতিক প্রবৃদ্ধিও দ্রুত বাড়ছে। তাই আধুনিক রাষ্ট্রের মান বজায় রেখে বেতন কাঠামোয় পরিবর্তন আনা জরুরি।

তাদের প্রস্তাব:

২০টি বেতন গ্রেড কমিয়ে ১২টিতে আনা

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা যুগোপযোগী মাত্রায় বাড়ানো

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত