ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসা আবেদনকারীদের সতর্কবার্তা
ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যে ভ্রমণ বা পড়াশোনার ইচ্ছুক ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। ভুয়া ট্রাভেল এজেন্টদের প্রতারণামূলক কর্মকাণ্ড বাড়ায় হাইকমিশন আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক অফিসিয়াল বার্তায় হাইকমিশন জানায়, বর্তমানে অনেক ভুয়া এজেন্সি বা ব্যক্তিগত এজেন্ট বাড়তি ফি আদায় করছে এবং বিনিময়ে ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। এগুলো যে প্রতারণার অংশ, তা উল্লেখ করে হাইকমিশন বলেছে— কোনো সংস্থা বা ব্যক্তি কখনোই ভিসা ‘নিশ্চিত’ করতে পারে না। এমন প্রতিশ্রুতি দিলে তা ভুয়া বলে ধরে নেওয়াই নিরাপদ।
এছাড়াও, অতিরিক্ত টাকা দাবি করা, অস্বাভাবিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো বা কাগজপত্র সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতির মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে তা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
এর আগে গত মঙ্গলবার আরও একটি সতর্কবার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়— যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় জাল কাগজপত্র ব্যবহার করলে বা ভুয়া তথ্য দিলে আবেদনকারী সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তাই আবেদন করার সময় সব নথি অবশ্যই সত্য, বৈধ ও যাচাইযোগ্য হওয়া জরুরি। ভিসা পাওয়ার আশায় ঝুঁকি নেওয়া বা ভুয়া এজেন্টের পরামর্শ অনুসরণ করা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)