ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করছে সরকার
দেশের মোবাইল বাজারে অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্য রোধে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে। ঘোষণায় জানা গেছে, আসছে ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন যেকোনো মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এখন যেসব অবৈধ বা আনঅফিশিয়াল ফোন ব্যবহার হচ্ছে, কিংবা ১৬ ডিসেম্বরের আগে যেগুলো কেনা হবে—এসব ডিভাইস বন্ধের তালিকায় পড়বে না।
সরকারের লক্ষ্য মূলত তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করা:
১. ক্লোন করা ফোন
২. অবৈধভাবে আমদানিকৃত ফোন
৩. চোরাচালানকৃত ফোন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আনা এবং চোরাচালানের ফোন সম্পূর্ণভাবে বন্ধ করবো। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
তিনি পরামর্শ দেন—নিজের ব্যবহৃত সিম অবশ্যই নিজের নামে নিবন্ধন রাখতে হবে। এতে কোনো ফোনে ব্যবহার করলেও সমস্যা হবে না। বিদেশে অবস্থানরত প্রবাসীরা নিয়ম মেনে দেশে ফোন আনলে এবং স্বাভাবিক পদ্ধতিতে সেটি রেজিস্ট্রেশন করলে তাদেরও কোনো ঝামেলায় পড়তে হবে না।
দুটি হ্যান্ডসেট পর্যন্ত প্রবাসীরা শুল্কমুক্তভাবে আনতে পারবেন। এর বেশি ফোন আনলে পূর্বের নিয়ম অনুযায়ী এনবিআরের নির্ধারিত ফি দিতে হবে।
ফয়েজ তৈয়্যব আরও জানান, দেশের ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে বৈধ উপায়ে আনা মোবাইল ফোনের দাম কমাতে যা যা করার প্রয়োজন—সরকার তা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?