ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতকে হারিয়ে যা বললেন হামজা চৌধুরী

২০২৫ নভেম্বর ১৯ ১২:৫৭:৩৭

ভারতকে হারিয়ে যা বললেন হামজা চৌধুরী

২০০৩ সালের পর প্রথমবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২২ বছরের অপেক্ষার পর মঙ্গলবার রাতে শেখ মোরসালিনের একমাত্র গোলে বাংলাদেশ ভারতের ১-০ ব্যবধানে হারিয়েছে। এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী উচ্ছ্বসিত।

সংবাদ সম্মেলনে হামজা জানান, “ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর আর কোথাও এটা হয়তো সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।”

হামজা আরও বলেন, “মানুষ খুশি, এটা দীর্ঘ ২২ বছরের অপেক্ষার ফল। আমাদের দল, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে—৫০০ ঘণ্টারও বেশি অনুশীলন। আলহামদুলিল্লাহ, আজ তার ফল মিলেছে।”

তিনি জানান, যদিও তিনি ম্যাচের অনুশীলনে দেরিতে যোগ দিয়েছিলেন, তবু মাঠে মানসিকতার মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছেন। হামজা বলেন, “শেষ চার ম্যাচে আমরা দারুণ খেলেছি। আজ হয়তো পারফরম্যান্স পুরোপুরি নিখুঁত হয়নি, তবে ফল এসেছে। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে আবার নতুন করে তৈরি হবো এবং আরও শক্তিশালী দল হয়ে ফিরব।”

যদিও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিদায় আগে থেকেই নিশ্চিত, হামজা মনে করেন, এই জয় হলো দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আনন্দ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত