ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২০২৫ নভেম্বর ১৩ ১৫:৫৩:১৩

চরম দু:সংবাদ : ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এই সময়সূচিতে মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে জানান,বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি শিবগঞ্জ ফিডার এবং ১১ কেভি উপশহর ফিডার সংযুক্ত নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না —

শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার, উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকা।

বিউবোর পক্ষ থেকে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত